প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসন, রাফিনিয়া, লুকাস পাকেতা...ব্রাজিলের আক্রমণভাগে তারকার ছড়াছড়ি। অন্যদিকে ক্রোয়েশিয়া দলে আছেন লুকা মদরিচ, ইভান পেরিসিচ, দেয়ান লভরেনদের মতো পরীক্ষিত সৈনিক। এই দুই দলই আজ মুখোমুখি কোয়ার্টার ফাইনালে। লড়াইটা হবে মূলত ব্রাজিলের আক্রমণের সঙ্গে ক্রোয়েশিয়ার অভিজ্ঞতার।
পরিসংখ্যানে চোখ রাখলে দুই দলের লড়াইয়ে এগিয়ে রাখতে হবে ব্রাজিলকেই। এর আগে মুখোমুখি ৪ ম্যাচের ৩টিতেই জিতেছে ব্রাজিল। অন্য ম্যাচটি হয়েছে ড্র। কিন্তু মঞ্চ যখন বিশ্বকাপ, পরিসংখ্যান কখনো কখনো মিছে মায়া!
পাঠক, আপনি কী মনে করেন—আজ কোনটির জয় হবে, ব্রাজিলের ঐতিহ্য, নাকি ক্রোয়েশিয়ার হার না মানা মনোভাবের?