খেলার সূচি






দল পরিচিতি
স্পেন: কাতার থেকেই কি ভবিষ্যতের জয়যাত্রা শুরু
২০০৮, ২০১০ ও ২০১২ মিলিয়ে সেই যে ‘স্যান্ডউইচ’ সাফল্য—ইউরো, বিশ্বকাপ ও ইউরো—স্পেনের নাম বললে এই ‘ত্রিরত্ন’ জয় সবার আগে মনে পড়ে। কিন্তু পরের তিন বছর স্পেন একটি নকআউট ম্যাচও জিততে পারেনি।
২০১৪ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে শেষ ম্যাচের আগেই। আর ২০১৮-তে রাশিয়া বিশ্বকাপে স্বাগতিকদের বিপক্ষে হেরে বাদ পড়া সেই ম্যাচটা? অযুত লক্ষ্যহীন বিরক্তিকর পাস খেলে হার! লুইস এনরিকের স্পেন সেখান থেকে শিক্ষা নিয়েছে। পেদ্রি-তোরেসদের এই দলটা পরিণত আর সমন্বয়ও ভালো। সরাসরি আক্রমণে উঠতে পারে। এনরিকে বিশ্বকাপ জয়ের আশা হয়তো মুখ ফুটে বলবেন না, কিন্তু মাঠে সেই সাহস দেখানোর মতো দল তাঁর আছে।
২০১৮ বিশ্বকাপের পর গত অক্টোবর পর্যন্ত ৫০ ম্যাচের ৬টিতে হেরেছে স্পেন। এর মধ্যে দুটি হার নেশনস লিগ ফাইনাল ও ইউরো সেমিফাইনালে। অর্থাৎ বড় ম্যাচ জয়টা অভ্যাসে পরিণত হয়নি। কিন্তু গত বছর ইউরো, নেশনস লিগ ফাইনাল ও বিশ্বকাপ বাছাইপর্বে সম্ভাবনার ঝলক দেখিয়েছে স্পেন। নেশনস লিগ ফাইনালে ফ্রান্সের কাছে হারের পরদিন স্পেনকে নিয়ে একটি সংবাদমাধ্যমের শিরোনাম ছিল, ‘কোনো ট্রফি নেই, কিন্তু ভবিষ্যৎ আছে।’ সেই ভবিষ্যতের জয়যাত্রা কাতার থেকেই শুরু হোক, সেটাই হবে এনরিকের চাওয়া।...আরও
স্কোয়াড




























