স্বাধীনতা দিবসের বিকেলে ফুটবলারদের মিলনমেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ জাতীয় স্টেডিয়াম, ঢাকায় একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন সাবেক ফুটবলাররা। ম্যাচটি দেখতে মাঠে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাবেক ফুটবলাররা লাল ও সবুজ দলে ভাগ হয়ে খেলেন। প্রথম আলোর আলোকচিত্রী শামসুল হকের ক্যামেরায় দেখে নিন প্রধানমন্ত্রীর ফুটবল–বিকেলের কিছু মুহূর্ত—
১ / ১২
খেলা দেখতে মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান
শামসুল হক
২ / ১২
খেলা শুরুর আগে ফুটবলারদের সঙ্গে হাত মেলান প্রধানমন্ত্রী তারেক রহমান
শামসুল হক
৩ / ১২
প্রধানমন্ত্রীকে তাঁর নাম লেখা জার্সি তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
শামসুল হক
৪ / ১২
সবুজ দলের ফুটবলারদের সঙ্গে প্রধানমন্ত্রী। এই দলের হয়ে খেলেছেন গোলাম রব্বানী ছোটন, সত্যজিৎ দাস রুপু, ওয়ালী ফয়সালরা
শামসুল হক
৫ / ১২
লাল দলের ফুটবলারদের সঙ্গে প্রধানমন্ত্রী। এই দলের হয়ে মাঠে নামেন আলফাজ আহমেদ, রুম্মন বিন ওয়ালী সাব্বির, কায়সার হামিদরা
শামসুল হক
৬ / ১২
বল দখলের লড়াই
শামসুল হক
৭ / ১২
খেলা দেখতে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান
শামসুল হক
৮ / ১২
পাস দেওয়ার জন্য কাকে খুঁজছিলেন আরমান মিয়া
শামসুল হক
৯ / ১২
বল নিয়ে এগোচ্ছেন আলফাজ আহমেদ
শামসুল হক
১০ / ১২
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক খেলেছেন লাল দলের হয়ে। পেশাদার ক্যারিয়ারে গোলকিপার হলেও আজ অবশ্য ফিল্ডে খেলেছেন
শামসুল হক
১১ / ১২
গ্যালারিতে ছিলেন কিছু দর্শকও
শামসুল হক
১২ / ১২
গোলের আনন্দ সবুজ দলের খেলোয়াড়দের। ম্যাচে তারা ৩–০ ব্যবধানে জিতেছে
শামসুল হক