চ্যাম্পিয়নস লিগে সংখ্যার খেলা: সেভে সেরা কোর্তোয়া, গোলগড়ে হলান্ড
চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম শুরু হয়েছে গতকাল রাতে। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বরুসিয়া ডর্টমুন্ড নিজ নিজ ম্যাচ জিতেছে। গোল পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ডরা। তাতে রেকর্ড বইয়েও এসেছে পরিবর্তন। আসুন জেনে নিই সেসব পরিসংখ্যানের খেলা।
ইউরোপের শীর্ষ এ ক্লাব আসরের ইতিহাসে যৌথভাবে পঞ্চম সর্বোচ্চ গোলদাতা রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। ৯৯ ম্যাচে তাঁর গোল ৭১টি। ১৪২ ম্যাচে ৭১ গোল নিয়ে এত দিন পঞ্চম স্থানটি একাই দখলে রেখেছিলেন রিয়ালের সাবেক ফরোয়ার্ড রাউল গঞ্জালেস। এ প্রতিযোগিতায় শীর্ষ চার গোলদাতা যথাক্রমে ক্রিস্টিয়ানো রোনালদো (১৪০), লিওনেল মেসি (১২৯), রবার্ট লেভানডফস্কি (১০৯) ও করিম বেনজেমা (৯০)।
চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার আর্লিং হলান্ডের গোলসংখ্যা। ৫৯ ম্যাচ খেলেছেন। এই প্রতিযোগিতায় অন্তত ১০ গোল করা কারও হলান্ডের মতো গড়ে ম্যাচপ্রতি একটি করে গোল নেই।
চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ গোলকিপার থিবো কোর্তোয়ার ম্যাচসংখ্যা। বেলজিয়ামের প্রথম খেলোয়াড় ও অষ্টম গোলকিপার হিসেবে এই মাইলফলকের দেখা পেলেন কোর্তোয়া।
চ্যাম্পিয়নস লিগে রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়ার গোল বাঁচানোর সংখ্যা। ২০১৩-১৪ মৌসুমে এই প্রতিযোগিতায় অভিষেকের পর আর কোনো গোলকিপার তাঁর মতো এত সেভ করতে পারেননি।
ইন্টার মিলানের বিপক্ষে গতকাল রাতের ম্যাচে রিয়াল মাদ্রিদ উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের বল ‘রিকভারি’-সংখ্যা। মানে প্রতিপক্ষের পা থেকে বল কেড়েছেন। চ্যাম্পিয়নস লিগে এক ম্যাচে ব্রাজিল তারকার এটাই সর্বোচ্চ বল রিকভারি। এই প্রতিযোগিতায় এক ম্যাচে ন্যূনতম ৯ বার বল রিকভারির তালিকায় গত ২০ বছরে রিয়ালের তৃতীয় (হিগুয়েইন ১২ বার, জেনিথ, ২০০৮ এবং রবিনিও ৯ বার, রোমা, ২০০৮) খেলোয়াড় ভিনিসিয়ুস।
২০০৭-০৮ মৌসুম থেকে প্রতিপক্ষ দলের গোলকিপারদের মোট ৩০টি ভুল থেকে পাওয়া রিয়ালের গোলসংখ্যা। ১৫টি গোল নিয়ে আর্সেনাল এ তালিকায় দুইয়ে।
চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এক ম্যাচে জোড়া গোলের সঙ্গে আত্মঘাতী গোলও করলেন বরুসিয়া ডর্টমুন্ডের স্ট্রাইকার সেরহু গিরেসি। তার আগে এক ম্যাচে ১৬ বার গোল করার সঙ্গে আত্মঘাতী গোল দেখা গেছে। কিন্তু জোড়া গোলের সঙ্গে আত্মঘাতী গোল এই প্রথম।
বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচে ভিয়ারিয়াল স্ট্রাইকার সান্তিয়াগো মৌরিনিওর গোলটি চ্যাম্পিয়নস লিগে উরুগুয়ের খেলোয়াড়দের ১৫০তম গোল। তবে এই টুর্নামেন্টে মৌরিনিওর এটি প্রথম গোল। ১৯৯৬ সালের ২০ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে উরুগুয়ের খেলোয়াড়দের মধ্যে প্রথম গোলটি করেন জুভেন্টাসের পাওলো মন্তেরো।