অঁরিকেও বিদায় বলে দিল মোনাকো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থিয়েরি অঁরি। ছবি: এএফপি
থিয়েরি অঁরি। ছবি: এএফপি

এই তো সেদিন—গেল বছর অক্টোবরে ফরাসি ক্লাব মোনাকোর দায়িত্ব কাঁধে তুলে নেন অঁরি। বাজে পারফরম্যান্সের কারণে লিওনার্দো জারদিমকে ছাঁটাই করেছিল মোনাকো। কিন্তু অঁরির দায়িত্ব নেওয়ার পর ক্লাবটিকে বলার মতো কোনো সফলতাতো দিতে পারেননি বরং লিগ ওয়ানে চলে গেছে রেলিগেশনে! 

ক্লাবের এই দুর্দশা সহ্য হয়নি ক্লাব কর্তৃপক্ষের। ফলাফল, ‘ছাঁটাই’। বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে অঁরির চাকরিচ্যুতের খবর নিশ্চিত করেছে মোনাকো।
ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এই তারকার অধীনে মোনাকো ২০টি ম্যাচ খেললেও জিতেছে মাত্র ৫টিতে। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের একটি ম্যাচও জিততে পারেনি মোনাকো।

আপাতত অঁরির সহযোগী হিসেবে কাজ করা ফ্রাঙ্ক পাসসি দলের অনুশীলন করাবেন বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়।
চাকরি হারানোর পর তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাননি অঁরি। আর্সেনালের সাবেক ফরাসি এই তারকা আপাতত বেকার সময়ই পার করবেন বলে জানা গেছে।