অঁরির জন্য...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন খেলোয়াড়কে কতটা সম্মান দেওয়া যায়? ফ্রান্স দৈনিক লেকিপ যা দিল, তার চেয়ে বেশি কিছু দেওয়া আসলে কঠিন। গত শনিবার অঁরি যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে নিউইয়র্ক রেড বুলসের হয়ে খেলেছেন নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে। সরাসরি কিছু বলেননি বটে, তবে ধারণা করা হচ্ছে এটাই সম্ভবত ফ্রেঞ্চ কিংবদন্তির পেশাদার ক্যারিয়ারের শেষ ম্যাচ। লেকিপ এই উপলক্ষে একটা বিশেষ সাময়িকী বের করেছে। কত পাতার শুনলে চমকে যাবেন, ১০০! বিরাট আকারের এই সংখ্যায় অঁরির বিশেষ সাক্ষাৎকার তো আছেই, সঙ্গে আছে তাঁকে নিয়ে ইয়োহান ক্রুইফ, মিশেল প্লাতিনি, আর্সেন ওয়েঙ্গার, জিনেদিন জিদান, পেপ গার্দিওলার মতো ব্যক্তিদের স্মৃতিচারণা। একজন খেলোয়াড়ের কাছে এর চেয়ে সম্মানের আর কী হতে পারে? মেট্রোডটকম।