প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটা ফুটবল ম্যাচের টিকিটের দাম কত হতে পারে? মারাকানায় বিশ্বকাপের ফাইনালে টিকিটের সর্বোচ্চ মূল্য ছিল প্রায় ৯৯০ ডলার। সামনের বছরের ইউরোর ফাইনাল সেটিকেও ছাড়িয়ে গেল। প্যারিসের ফাইনালের সবচেয়ে দামি টিকিট কিনতে গুনতে হবে এক হাজার ডলার (৮৯৫ ইউরো), বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৮ হাজার টাকা! তবে টুর্নামেন্টের সব টিকিটের দামই যে এত বেশি, তা নয়। গ্রুপপর্বের কিছু টিকিটের সর্বনিম্ন মূল্য ২৫ ইউরো থেকে শুরু। শেষ ষোলোর ম্যাচগুলোর কিছু টিকিটও এই দামেই পাওয়া যাবে। উয়েফা একটা ভালো উদ্যোগও নিয়েছে। ফ্রান্সের দরিদ্র শিশুদের বিনা মূল্যে ২০ হাজার টিকিট দেওয়া হবে। জুনের ১০ থেকে টিকিট পাওয়া যাবে, এই দফায় বিক্রি হবে ১০ লাখ। বাকি আট লাখ টিকিট বিক্রি হবে ডিসেম্বরে ড্রয়ের পর। এএফপি।