অচেনা নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের সেরা ছন্দে থাকলে মনে হয় নেইমার তো নন, মাঠে নেমেছেন হ্যামিলনের বাঁশিওয়ালা। বাঁশিতে সুর তুলছেন আর চামড়ার গোলকটি বাকি সবকিছু ভুলে সেই সুরে নেচে বেড়াচ্ছে। নেইমার যখন মাঠে থাকেন, তখন মন্ত্রমুগ্ধ হয়ে তাঁর খেলা দেখেন সবাই। বলা ভালো দেখতে বাধ্য হন, নেইমারের মতো জাদুকরেরা খেললে টিভি পর্দা থেকে চোখ সরানোর সাধ্য কার? কিন্তু নেইমার নিজেই কি না খেলা দেখতে পছন্দ করেন না! সম্প্রতি এক সাক্ষাৎকারে তথ্যটি দিলেন নিজেই। ফুটবল খেলে বড় একটা সময় পার করেন ঠিকই, কিন্তু খেলাটি দেখার কোনো আগ্রহই পান না। বার্সেলোনার খেলা ছাড়া অন্য কোনো দলের খেলা দেখেন না। রিয়াল মাদ্রিদের খেলা তো দেখেনই না! খেলা না দেখেও অবশ্য খুব বেশি সমস্যা হচ্ছে না। এই মৌসুমে এরই মধ্যে ১১ গোল করে ক্যারিয়ারের সেরা সময়টি পার করছেন নেইমার। বিইনস্পোর্টস।