অজুহাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজে রেফারিং, ভ্রমণক্লান্তি, অচেনা পরিবেশ, চোটের কারণে গুরুত্বপূর্ণ খেলোয়াড় না পাওয়া; ফুটবল ম্যাচে হেরে যাওয়ার পর অজুহাত হিসেবে কত কিছুকেই না দায়ী করা যায়। তবে অজুহাত দেওয়ার বেলায় সবাইকে ছাড়িয়ে গেলেন ইংলিশ ফুটবল ক্লাব ক্রিস্টাল প্যালেসের কোচ নিল ওয়ারনক। নিউক্যাসল ইউনাইটেডের কাছে ৩-২ গোলে হেরে ইংলিশ লিগ কাপ থেকে তাঁর দলের বিদায়ে নাকি সবচেয়ে বড় দায় তাঁর ক্লাবের ঘোষকের। এই ম্যাচ জিতলেই পরের রাউন্ডে প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি—খেলা শেষ হওয়ার আগেই এ ঘোষণা দেওয়াতেই নাকি মনোযোগ নড়ে যাওয়ার তৃতীয় গোলটি খেয়েছে প্যালেস। রয়টার্স।