অডি কাপ বায়ার্নের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিবিসি’ত্রয়ীর কেউই ছিলেন না। অডি কাপের ফাইনালে বলতে গেলে রিয়াল মাদ্রিদের দ্বিতীয় দলই খেলেছে। তাতেই পেরে উঠছিল না বায়ার্ন মিউনিখ! ৮৮ মিনিট পর্যন্ত কেইলর নাভাসের দুটি বিশ্বস্ত হাত বারবার হতাশ করছিল বাভারিয়ানদের। শেষ মুহূর্তে দলের ত্রাতা হয়ে এলেন রবার্ট লেভানডফস্কি। ম্যাচের একমাত্র গোলটি করেছেন এই পোলিশ স্ট্রাইকার, উৎসমুখে ছিল ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডগলাস কস্তার ফ্রিকিক। এতে প্রদর্শনী টুর্নামেন্টটিও জিতে নিল জার্মান চ্যাম্পিয়নরা। বুন্দেসলিগা শুরুর আগে এমন জয় বায়ার্নকে আত্মবিশ্বাসই জোগাবে। অডি কাপের অন্য ম্যাচে মিলানকে ২-০ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে টটেনহাম হটস্পার। এএফপি।