অদ্বিতীয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেভিড ময়েস পারেননি। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে লুই ফন গালও সফল হবেন কি না তা সময়ই বলবে। তবে একটা বিষয় পরিষ্কার, ওল্ড ট্রাফোর্ডে স্যার অ্যালেক্স ফার্গুসনের জুতোয় পা গলানোর লোক খুঁজে পাওয়া দুষ্কর। দুষ্কর কী, ক্রিস্টিয়ানো রোনালদোর এজেন্ট হোর্হে মেন্ডেস তো বলেই দিলেন, একমাত্র ঈশ্বরই ফার্গুসনের বদলি খুঁজে বের করতে পারেন! কথাটা হয়তো ঠিক। ৩৮টি ট্রফি আর কে এনে দেবে ইউনাইটেডকে! কিন্তু মেন্ডেসের পরের কথাটাতেই আপনার খটকা লাগতে পারে। ইউনাইটেডের ফার্গির সঙ্গে তিনি তুলনা করেছেন চেলসি কোচ হোসে মরিনহোর। স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’ মরিনহো কমপক্ষে আরও দশ বছর স্টামফোর্ড ব্রিজেই থাকবেন জানিয়ে মেন্ডেসের উচ্চারণ, ‘হোসে থাকছেন এটা নিশ্চিত। তিনি হবেন চেলসি ফুটবল ক্লাবের অ্যালেক্স ফার্গুসন।’ মেন্ডেস একসময় হোসে মরিনহোর এজেন্ট ছিলেন। সে কারণেই হয়তো তাঁর এমন মরিনহো-ভক্তি। গোলডটকম।