প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিকটা ডান পায়েই নিতে গিয়েছিলেন। কিন্তু সেটা আগে লেগে যায় বাঁ পায়ে, এরপর জো হার্ট বলটা মারেন ডান পায়ে। ভাগ্য খারাপ, বলটা সোজাসুজি চলে যায় কিউপিআর স্ট্রাইকার চার্লি অস্টিনের কাছে। পেনাল্টি বক্সের ঠিক বাইরে থেকে অস্টিন বলটা পাঠিয়ে দেন জালে। গোল! ঘটনাটা গত পরশু ম্যানচেস্টার সিটি-কিউপিআর ম্যাচে। সিটি গোলরক্ষক জো হার্ট এমন গোল ‘উপহার’ দেওয়ার জন্য নিজেকেই হয়তো শাপশাপান্ত করছিলেন। কিন্তু সেসব তাঁকে ফিরিয়ে নিতে হয়েছে। গোলটাই যে বাতিল করে দিয়েছেন রেফারি! হার্টের ওই দুই পায়ে লাগাতেই শাপেবর হয়েছে। এভাবে কিক করাটা অবৈধ, রেফারি তাই আবার কিক করার নির্দেশ দেন হার্টকে। যদিও ফিফার নিয়ম অনুযায়ী এই পরিস্থিতিতে কিউপিআরের ফ্রি-কিক পাওয়ার কথা। যা-ই হোক, অস্টিনও পরে গোল করে তাঁর আক্ষেপ ঘুচিয়েছেন। এএফপি।