অদ্ভুত দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাস্তি কিংবা জরিমানা এড়াতে পারলেও ঘটনাটা মারভিন হিটজের পিছু ছাড়ছে না। গত শনিবার বুন্দেসলিগার ম্যাচে কোলনের বিপক্ষে অগসবুর্গের এই গোলরক্ষক ইচ্ছা করেই বুটের খোঁচা দিয়ে পেনাল্টি স্পটের আশপাশটা এবড়োখেবড়ো করে দিয়েছিলেন। সেটিও প্রতিপক্ষ পেনাল্টি পাওয়ার পর! কিক নেওয়ার আগে এই নিয়ে কোলন উচ্চবাক্য না করলেও ঘটনার গুরুত্ব তারা বুঝতে পারে কিক নেওয়ার পর। স্পট কিক নিতে গিয়ে পা পিছলে পড়ে যান কোলন স্ট্রাইকার অ্যান্থনি মোডেস্তে। পেনাল্টি শট রুখে দেন হিটজ। শেষ পর্যন্ত ম্যাচটি ০-১ গোলে হেরে যায় কোলন। তাদের ক্ষোভ গিয়ে পড়ে প্রতিপক্ষ গোলরক্ষকের ওপর। কিন্তু কী আর করার আছে! ফুটবল মাঠের ওই জায়গাটা মেরামত বাবদ ১২২.৯২ ইউরোর একটি বিল হিটজের ঠিকানায় পাঠিয়ে দিয়েছে কোলন! ইএসপিএন।