অদ্ভুত লাল কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেবেছিলেন জয়ই পাবেন। কিন্তু ম্যাচটি গোলশূন্য শেষ হতে যাচ্ছে দেখে ফিওরেন্টিনা কোচ প্রচণ্ড হতাশ হয়ে পড়লেন। নিজেকে আর ধরে রাখতে পারলেন না পাওলো সোসা। ডাগ-আউট থেকে মাঠে ঢুকে নিজেই বলে শট করলেন! অথচ খেলা তখন চলছে। রেফারি তো অবাক এই কাণ্ড দেখে। দৌড়ে এসে দেখিয়ে দিলেন লাল কার্ড। মাঠ ছাড়তে হলো সোসাকে। কিন্তু এমন কেন করলেন ফিওরেন্টিনার পর্তুগিজ কোচ? ম্যাচ শেষে বলেছেন, ‘আমি ভেবেছিলাম বল মাঠের বাইরেই তো যাচ্ছে। যাতে সময় নষ্ট না হয়, তাই শট করে ভেতরে পাঠিয়ে দিয়েছিলাম।’ হয়তো বাইরেই যেত। কিন্তু কাজটা নিয়মবিরোধী। তাই শাস্তিটাও মেনে নিচ্ছেন সোসা, ‘আসলেই এটা একটা ভুল ছিল। নিয়ম তো নিয়মই।’ রয়টার্স।