অনাহূত অতিথি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওল্ড ট্রাফোর্ডে খেলছে ম্যানচেস্টার ইউনাইটেড। কর্নার নিতে গিয়ে একটা ধেড়ে ইঁদুরকে মাড়িয়ে দিলেন ওয়েইন রুনি। দৃশ্যটা কাল্পনিক, তবে যে অবস্থা তৈরি হয়েছে তাতে এমন কিছু হলে অবাক হওয়ার কিছু থাকবে না। ইদানীং যে স্টেডিয়ামে ইঁদুরের উপদ্রব বড্ড বেড়েছে। এমনটা অবশ্য আগেও হয়েছে। ২০০৬, ২০১০ ও ২০১২ সালেও খেলা চলার সময় ইঁদুর ঢুকে পড়েছিল মাঠে। টিভিতে বা আলোকচিত্রীর ক্যামেরায় ধরাও পড়েছে দৃশ্যগুলো। এবার সেটা একটু বেশিই, গ্যালারি থেকে শুরু করে এমনকি কর্মচারীদের অফিসেও শুরু হয়েছে আনাগোনা। স্টেডিয়ামের পাশেই একটা খাল বয়ে গেছে, সেটার জন্যই উপদ্রব বেশি। কর্তৃপক্ষ মাঠে কিছু বিড়াল ছেড়ে দিলেই পারে! মেইল অনলাইন।