প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুক্তি হয়ে গেছে ১২ দিন আগে। অথচ মার্কোস রোহো এখনো নতুন ক্লাবের হয়ে মাঠে নামতে পারেননি। দর্শক হয়েই দেখতে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্দশা। কিন্তু রোহো নামতে পারছেন না কেন? চোটটোট নয়, কারণটা ভিন্ন। মাঠে নামার জন্য এখনো কার্যানুমতি পাননি আর্জেন্টাইন ডিফেন্ডার। সেটাও অদ্ভুত কারণে। ২০১০ সালে আর্জেন্টিনায় এক প্রতিবেশীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন। পরে সেটা আদালত পর্যন্ত গড়ায়। কিন্তু রোহো তার আগেই আর্জেন্টিনা ছাড়েন। ব্যাপারটা তাই ধামাচাপা পড়ে যায়। কিন্তু গত মে মাসে মামলাটা আদালতে উঠেছে নতুন করে। ইংল্যান্ডের অভিবাসন কর্তৃপক্ষ তাই এখনো রোহোর ভিসা ঝুলিয়ে রেখেছে। এমনও শোনা যাচ্ছে, শিগগিরই অনুমতিপত্র নাও পেতে পারেন। সে ক্ষেত্রে ধারে যেতে হবে অন্য ক্লাবে। লুই ফন গালের কপালটাই কি খারাপ? মেইল অনলাইন।