অনিশ্চিত আলভেস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সেলোনার সঙ্গে তাঁর বর্তমান চুক্তিটা শেষ হবে এ বছর জুনে। এখন পর্যন্ত নবায়নের কোনো প্রস্তাব পাননি দানি আলভেস। গত সপ্তাহেই তাঁর এজেন্ট জানিয়েছেন, নতুন ক্লাবের সন্ধানে আছেন বার্সার ব্রাজিলিয়ান ডিফেন্ডার। বার্সেলোনার সঙ্গে আলভেসের সাত বছরের সম্পর্কটা তাই জুনেই শেষ হয়ে যেতে পারে বলে মনে হচ্ছে। তবে কোচ লুইস এনরিকে কিন্তু এখনো আশাবাদী, ‘আমি এ অবস্থায় চুক্তি নিয়ে কথা বলতে চাই না। মৌসুম শেষে আমরা এ নিয়ে কথা বলব। আশা করি, দুই পক্ষই খুশি থাকে এমন একটা অবস্থায় পৌঁছাতে পারব আমরা।’ গোলডটকম।