অনূর্ধ্ব-১৩ দলের ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপার মক কাপ ফুটবলে থাইল্যান্ডের বুরিরাম ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৩ দল। মালয়েশিয়ায় অনুষ্ঠানরত টুর্নামেন্টে কাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৩ দলের পক্ষে দুটি গোলই করেছে রিজওয়ান।
দিনের অন্য ম্যাচে অনূর্ধ্ব-১২ বিভাগে কোরিয়ার সিউল সিনডাপ এফসির কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ দল। ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ার পথেই এগোচ্ছিল, কিন্তু শেষ মিনিটে পেনাল্টি গোল খেয়ে হেরে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১২ দল। বাংলাদেশের কিশোরদের পক্ষে একমাত্র গোলটি করেছে তপু।