অনূর্ধ্ব-১৪ ফুটবলে চ্যাম্পিয়ন বিকেএসপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃণমূল কাপ অনূর্ধ্ব-১৪ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি। বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বরিশালে কাল হয়েছে ফাইনাল। এতে বরিশাল বিভাগের মেহেরুননেছা ফুটবল একাডেমিকে ২-০ গোলে হারিয়েছে বিকেএসপি। গোল করেছেন এলমান ও হৃদয়। সাত দিনব্যাপী টুর্নামেন্টে অংশ নেয় বিকেএসপি ও বিভাগীয় ক্রীড়া সংস্থার আটটি দল।