অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাফুফের অ্যাস্ট্রোটার্ফে কাল শুরু হয়েছে জেএফএ অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবলের চূড়ান্ত পর্ব। উদ্বোধনী ম্যাচে ময়মনসিংহ ৫-০ গোলে দিনাজপুরকে হারিয়েছে। মারিয়া ২টি, মার্জিয়া, সাজেদা ও সাবিনা করেছে ১টি করে গোল। অন্য ম্যাচে সাতক্ষীরা ৭-১ গোলে খুলনাকে হারিয়েছে। মুক্তা পারভিন করেছে ৪টি গোল। আরিফা, নাসরিন ও হোসনে আরা করেছে ১টি করে গোল। খুলনার গোলটি অরিনের। খেলার উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু।