অনূর্ধ্ব-১৫ ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের ৬১টি জেলায় ২৫ জুন শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। প্রথম পর্বের খেলার আটটি আঞ্চলিক ভেন্যু—টাঙ্গাইল, গোপালগঞ্জ, যশোর, চট্টগ্রাম, রাজশাহী, চুয়াডাঙ্গা, চাঁদপুর ও ঠাকুরগাঁও। খেলাগুলো হবে নকআউট ভিত্তিতে। এই ভেন্যুগুলো থেকেই খেলা চলাকালে বাছাই করা হবে সাফ অনূর্ধ্ব-১৬ এবং এএফসি অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টের ফুটবলার। আট ভেন্যুর চ্যাম্পিয়ন দলগুলো খেলবে চূড়ান্ত পর্বে। প্রতিযোগিতায় অংশ নিচ্ছে না ভোলা, ঝালকাঠি ও নরসিংদী।