অনূর্ধ্ব-১৫ ফুটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেইলর-বাফুফে অনূর্ধ্ব-১৫ ফুটবলের আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা, বরিশাল, সিলেট ও ঠাকুরগাঁও। টাঙ্গাইলে ফাইনালে ঢাকা মিনহাজুলের জোড়া গোলে ২-০ ব্যবধানে টাঙ্গাইলকে হারিয়েছে। গোপালগঞ্জে আরিফের একমাত্র গোলে বরিশাল হারিয়েছে গোপালগঞ্জকে। মৌলভীবাজারে সিলেট ২-০ গোলে কুমিল্লাকে হারিয়েছে। গোল দুটি করেছে রাসেল। ঠাকুরগাঁওয়ে টাইব্রেকারে ঠাকুরগাঁও ৩-২ গোলে হারিয়েছে নীলফামারীকে। নির্ধারিত সময়ে খেলা ছিল ১-১ গোলে ড্র। যশোরে সেমিফাইনালে খুলনা টাইব্রেকারে ৪-৩ গোলে সাতক্ষীরাকে হারিয়েছে। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় ছিল ম্যাচটি।