অনূর্ধ্ব-১৫ ফুটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেইলর-বাফুফে অনূর্ধ্ব-১৫ ফুটবলের আঞ্চলিক ফাইনালে উঠেছে ঢাকা। টাঙ্গাইলে কাল সেমিফাইনালে ফয়সালের হ্যাটট্রিকে তারা ৪-০ গোলে হারিয়েছে শেরপুরকে। গোপালগঞ্জে ফাইনালে উঠেছে গোপালগঞ্জ। নিপ্পনের হ্যাটট্রিকে তারা সেমিফাইনালে ৫-০ গোলে মুন্সিগঞ্জকে হারিয়েছে। ব্রাহ্মণবাড়িয়াকে ৪-০ গোলে হারিয়ে মৌলভীবাজারে ফাইনালে উঠেছে কুমিল্লা। ঠাকুরগাঁওয়ে ঠাকুরগাঁও টাইব্রেকারে ৩-০ গোলে রংপুরকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। রাজশাহীতে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েছে নাটোর। ফাইনালে তারা টাইব্রেকারে ৬-৫ গোলে নওগাঁকে হারিয়েছে।