অনূর্ধ্ব-১৫ ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেইলর-বাফুফে অনূর্ধ্ব-১৫ ফুটবলের আঞ্চলিক ফাইনালে উঠেছে যশোর। যশোরে কাল তারা সেমিফাইনালে ২-০ গোলে হারিয়েছে ঝিনাইদহকে। গোল করেছে স্বর্গ ও লাল হোসেন। চুয়াডাঙ্গায় পাবনাকে ৩-০ গোলে হারিয়ে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণগঞ্জ। গোল করেছে হৃদয়, ইমরান ও ইব্রাহিম। চট্টগ্রামে কোয়ার্টার ফাইনালে ফেনী ৩-০ গোলে নোয়াখালীকে হারিয়েছে। গোল করেছে পিয়াস, নুরুল ও তামিম।