অনূর্ধ্ব-১৫ ফুটবল শুরু ২৮ জুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানাডাপ্রবাসী জাতীয় দলের সাবেক ফুটবলার মোহাম্মদ মহসিন, কায়সার হামিদদের সঙ্গে কাল বাফুফে ভবনে এসেছিলেন বর্তমান অধিনায়ক মামুনুল ইসলাম, স্ট্রাইকার এনামুল হকরা। দুই প্রজন্মের ফুটবলাররা একসঙ্গে দাঁড়িয়ে জার্সি উন্মোচন করলেন নতুন প্রজন্মের জন্য। পরে তাঁরা অংশ নিলেন অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবলের ড্র অনুষ্ঠানে।
প্রতিযোগিতা ২৫ জুন থেকে শুরু হওয়ার কথা থাকলেও বেশ কয়েকটি ভেন্যুর প্রস্তুতি স্বল্পতার কারণে শুরুর নতুন তারিখ ২৮ জুন। দেশের আটটি ভেন্যুতে হবে খেলা। এই পর্বের সব ম্যাচ নকআউটভিত্তিক।