অনূর্ধ্ব-১৫ ফুটবলের ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেইলর অনূর্ধ্ব-১৫ ফুটবলের আঞ্চলিক পর্বের বাছাই করা কিছু খেলোয়াড় নিয়ে গড়া হয়েছিল অনূর্ধ্ব-১৬ দল। ওই দলটিই পরশু সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ জিতে মাতিয়ে দিয়েছে দেশের ফুটবল। সাফল্যের ভিত্তি গড়ে দেওয়া সেই অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব ২৩ আগস্ট শুরু হচ্ছে ঢাকায়। আটটি আঞ্চলিক চ্যাম্পিয়ন দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে বঙ্গবন্ধু স্টেডিয়াম ও আবাহনী মাঠে।
বাফুফে ভবনে কাল ড্র শেষে ‘এ’ গ্রুপে আছে ঢাকা, নারায়ণগঞ্জ, ঠাকুরগাঁও ও যশোর। ‘বি’ গ্রুপে সিলেট, বরিশাল, ফেনী ও নাটোর। ড্রতে উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতি বাদল রায়, পৃষ্ঠপোষক ইপিলিয়ন গ্রুপের পরিচালক জুনায়েদ আবু সালেহ মুসা, হাসানুজ্জামান বাবলু, সত্যজিৎ দাস রুপু, ফজলুর রহমান বাবুল, আবদুল গাফফার, আবদুল বাতেন কোমল, ওয়াহেদ আহমেদ প্রমুখ।