অনূর্ধ্ব-১৮ জাতীয় ফুটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় যুব ফুটবলে কাল গোপালগঞ্জে ঝিনাইদহ ২-০ গোলে হারিয়েছে যশোরকে। এ ছাড়া টাঙ্গাইল ২-১ গোলে মানিকগঞ্জকে, গাজীপুর ৫-১ গোলে জামালপুরকে, সিলেট ১-০ গোলে চাঁদপুরকে, মৌলভীবাজার ২-১ গোলে হবিগঞ্জকে, ঠাকুরগাঁও ৩-০ গোলে পঞ্চগড়কে, লক্ষ্মীপুর ২-০ গোলে খাগড়াছড়িকে, বরগুনা ৪-০ গোলে পাবনাকে ও জয়পুরহাট ৪-০ গোলে চাঁপাইনবাবগঞ্জকে হারিয়েছে। ১-১ গোলে ড্র হয়েছে গোপালগঞ্জ-বাগেরহাট ও ফেনী-রাঙামাটি ম্যাচ দুটি। গোলশূন্য ড্র হয়েছে পিরোজপুর ও পটুয়াখালীর ম্যাচটি।