অনূর্ধ্ব-১৮ ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় যুব ফুটবলে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা, বরিশাল, ঢাকা, সিলেট, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও বিকেএসপি। কাল দেশের আটটি ভেন্যুতেই শেষ হয়েছে আঞ্চলিক পর্ব।
গোপালগঞ্জে আঞ্চলিক ফাইনালে সাতক্ষীরা ২-০ গোলে ঝিনাইদহকে, মাদারীপুরে বরিশাল টাইব্রেকারে ৩-১ গোলে ফরিদপুরকে, নেত্রকোনায় ঢাকা ২-০ গোলে গাজীপুরকে, সুনামগঞ্জে সিলেট ১-০ গোলে সুনামগঞ্জকে, দিনাজপুরে রংপুর ২-১ গোলে দিনাজপুরকে, ফেনীতে চট্টগ্রাম ২-১ গোলে কক্সবাজারকে হারিয়েছে। রাজশাহীতে রাজশাহী টাইব্রেকারে ৪-৩ গোলে জয়পুরহাটের বিপক্ষে এবং শরীয়তপুরে বিকেএসপি ২-০ গোলে রাজবাড়ীর বিপক্ষে জিতেছে।