অনূর্ধ্ব-১৮ ফুটবলের ফাইনালে মোহামেডান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনে হতে পারে মন খারাপ করে শুয়ে রয়েছেন মোহামেডানের যুবারা। ঘটনা তা নয়। বিজেএমসির সঙ্গে গোল  না পাওয়ায়  বিরতির সময় ফুটবলারদের ডান কাত করে শুইয়ে রাখলেন কোচ। এতে নাকি স্বাভাবিকের চেয়ে একটু বেশি অক্সিজেন ভরে নেওয়া যায় ফুসফুসে। কৌশলটা তাহলে কাজে লেগেছে! দ্বিতীয়ার্ধে জয় নিয়েই মাঠ ছেড়েছে সাদা-কালোদের অনূর্ধ্ব-১৮ দলটি। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো

সেমিফাইনালে উঠতে টস-ভাগ্যটা সাহায্য করেছিল বিজেএমসিকে। গ্রুপপর্বে মুক্তিযোদ্ধা আর বিজেএমসির পয়েন্ট এবং গোলগড় সমান হওয়ায় টসে জিতে শেষ চারে ওঠে বিজেএমসি। কিন্তু কাল মাঠের খেলায় ভাগ্যের ছোঁয়া পায়নি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৮ ফুটবলের সেমিফাইনালে কাল মোহামেডানের কাছে হেরেছে ২-১ গোলে। আগামী ২ অক্টোবর ফাইনালে মোহামেডানের প্রতিপক্ষ ব্রাদার্স।
সারা দেশের তিন শতাধিক ফুটবলার থেকে বাছাই করে গড়া এবারের বিজেএমসি অনূর্ধ্ব-১৮ দল। পুরো টুর্নামেন্টেই ধারাবাহিকভাবে ভালো খেলেছে এই তরুণ দলটি। কিন্তু কাল ম্যাচের শুরু থেকেই দলটি যেন খেই হারিয়ে ফেলে। গোলের সুযোগ নষ্ট করেছে, ভুল পাসেরও ছড়াছড়ি ছিল। ম্যাচের ৪৬ মিনিটে সাদেকের গোলে এগিয়ে যায় মোহামেডান। ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাসেল। পিছিয়ে পড়া বিজেএমসি ৬৩ মিনিটে খেলায় ফেরে বাবলুর গোলে। বাকি সময়ে গোল শোধের মরিয়া চেষ্টা করেও তারা সফল হতে পারেনি। ম্যাচের শেষ দিকে বিজেএমসির বেশ কিছু আক্রমণ রুখে দিয়েছেন মোহামেডান গোলরক্ষক সাইফুল।
গত মৌসুমে অনূর্ধ্ব-১৬ ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান। এবার অনূর্ধ্ব-১৮ ফুটবলেও সাদা-কালোদের সামনে শিরোপার হাতছানি।