অনূর্ধ্ব-২৩ ফুটবল দল ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের জন্য কাল ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ২৭ মার্চ ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হবে প্রতিযোগিতা। এর আগে কাল শেষ প্রস্তুতি ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে যুবদল। ম্যাচের একমাত্র গোলটি করেছেন জুয়েল রানা। বাছাইপর্বে বাংলাদেশের তিন প্রতিপক্ষ উজবেকিস্তান, সিরিয়া ও ভারত।
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল: রায়হান, ইয়াছিন, সোহেল, রুবেল, তকলিচ, নাহিদুল, ফাহাদ, শাহেদ, সজীব, শাকিল, বাদশা, ফারুক, ওয়াহেদ, রাসেল, তপু, হেমন্ত, সিফাত, ফয়সাল, জুয়েল, সুজন, মেজবাহ, কায়সার ও নাঈম।