অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেএফএ অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবলের চূড়ান্ত পর্বে কাল নারায়ণগঞ্জ ৫-০ গোলে হারিয়েছে রাজশাহীকে। নারায়ণগঞ্জের পাঁচটি গোলই করেছে অনুচিং। বাফুফের অ্যাস্ট্রো টার্ফে দিনের অন্য ম্যাচে টাঙ্গাইল ২-১ গোলে রংপুরকে হারিয়েছে। টাঙ্গাইলের মনিকা চাকমা করেছে দুটি গোল। রংপুরের গোলটি রোকসানার।