অনূর্ধ্ব-১৫ ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেইলর বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবলের যশোর অঞ্চলে জিতেছে ঝিনাইদহ জেলা। কাল তারা ২-০ গোলে হারিয়েছে মানিকগঞ্জকে। অন্যান্য ম্যাচে টাঙ্গাইলে শেরপুর ৯-০ গোলে নেত্রকোনাকে, রাজশাহীতে টাইব্রেকারে নাটোর ৪-৩ গোলে চাঁপাইনবাবগঞ্জকে, গোপালগঞ্জে মুন্সিগঞ্জ টাইব্রেকারে ২-১ গোলে পিরোজপুরকে, মৌলভীবাজারে ব্রাহ্মণবাড়িয়া ৪-২ গোলে চাঁদপুরকে, ঠাকুরগাঁওয়ে রংপুর ৭-০ গোলে গাইবান্ধাকে, চুয়াডাঙ্গায় পাবনা ৭-০ গোলে মেহেরপুরকে, চট্টগ্রামে রাঙামাটি ১-০ গোলে বান্দরবানকে হারিয়েছে।