অনূর্ধ্ব-১৫ ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেইলর অনূর্ধ্ব-১৫ ফুটবলের চূড়ান্ত পর্বে কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফেনী ৩-১ গোলে হারিয়েছে সিলেটকে। জয়ী দলের গোলদাতা আলী, শামরুল ও তামিম। আবাহনী মাঠে বরিশালের বিপক্ষে নাটোরের জয় ২-১ গোলে। নাটোরের গোল দুটি করেছে আসাদুজ্জামান ও সাকলাইন। বরিশালের হয়ে ব্যবধান কমিয়েছে আরিফ। তরুণ প্রতিভা তুলে আনতে এ প্রতিযোগিতার আয়োজন করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।