অনূর্ধ্ব-১৮ ফুটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এয়ারটেল অনূর্ধ্ব-১৮ ক্লাব ফুটবল টুর্নামেন্টে গতকাল পর্যন্ত সেমিফাইনাল নিশ্চিত করেছে শেখ রাসেল ক্রীড়াচক্র। বিজেএমসিকে কাল তারা ৩-০ গোলে হারিয়েছে। এই গ্রুপ থেকে পয়েন্ট সমান হওয়ায় বিজেএমসি অথবা মুক্তিযোদ্ধার সেমিফাইনাল ভাগ্য নির্ধারিত হবে টসে। আজ সন্ধ্যা ছয়টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুখোমুখি হবে আবাহনী-মোহামেডান। এ ম্যাচের জয়ী দল উঠবে সেমিফাইনালে। ম্যাচটা ৪-৪ গোলে ড্র হলে দুদলই খেলবে সেমিতে। কাল একই স্টেডিয়ামে ব্রাদার্স ২-১ গোলে ফেনী সকারকে এবং মুক্তিযোদ্ধা ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।