প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে কী করতে পারবেন, সেটা সময়ই বলে দেবে। তবে মাঠের বাইরে ইয়ুর্গেন ক্লপের গল্পটা যেন ‘এলাম, দেখলাম, জয় করলাম’। আর কোনো কোচকে নিয়ে প্রিমিয়ার লিগে বোধ হয় এত হইচই হয়নি। লিভারপুল খেলোয়াড়েরাও আচ্ছন্ন ক্লপ-মুগ্ধতায়। এত সব ‘ভালোর’ মধ্যে বেরসিকের মতো একটা কথা বলে ফেলেছেন কেভিন গ্রসক্রুয়েটজ। সাবেক ডর্টমুন্ড মিডফিল্ডার ক্লপকে খুব কাছ থেকেই দেখেছেন। সেই অভিজ্ঞতা থেকেই বলছেন, ক্লপের এই হাসিখুশি চেহারাটা মুহূর্তের মধ্যেই বদলে যেতে পারে। এমনিতে দারুণ আন্তরিক হলেও কাজের ব্যাপারে ক্লপ একবিন্দু ছাড় দেন না। সেটা ঠিকঠাক না হলে কড়া মাস্টারমশাইয়ের মতো ধমকও দিতে পারেন খেলোয়াড়দের। গ্রসক্রুয়েটজ তো বলছেন, ভুলভাল হলে এমনকি চড়ও মেরে দিতে পারেন। এটা বোধ হয় বাড়াবাড়িই হয়ে গেছে! ইএসপিএন।