অন্য গার্দিওলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘটনার আগে চতুর্থ রেফারির সঙ্গে গার্দিওলা l মেইল অনলাইন
ঘটনার আগে চতুর্থ রেফারির সঙ্গে গার্দিওলা l মেইল অনলাইন

ফুটবল মাঠে খুব কমই মাথা গরম করতে দেখা যায় তাঁকে। এ কারণেই গত রোববার বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ম’গ্লাডবাখের ম্যাচে চতুর্থ রেফারির সঙ্গে যেভাবে বিবাদে জড়ালেন, তা মোটেও পেপ গার্দিওলার সঙ্গে যায় না। ব্যাপারটা আরও দৃষ্টিকটু লেগেছে চতুর্থ রেফারি একজন নারী বলে। ম্যাচে তখন গোলশূন্য অবস্থায় অতিরিক্ত সময়ের খেলা চলছে। এমন সময় ম’গ্লাডবাখের একজন ফুটবলার চোট পেয়ে এক মিনিটেরও বেশি সময় ধরে মাঠে পড়ে থাকেন। গার্দিওলা চতুর্থ রেফারিকে ম্যাচের সময় বাড়ানোর কথা বলার পর রেফারি তাতে অস্বীকৃতি জানান। আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন বায়ার্ন মিউনিখ কোচ। রেফারিকে ব্যঙ্গাত্মক হাততালি দেন, বকাঝকা করেন, এমনকি গায়েও মৃদু ধাক্কা দেন। এ ঘটনার পর তোপের মুখে পড়েছেন গার্দিওলা, শাস্তির খড়্গও নেমে আসতে পারে তাঁর ওপর। মেইল অনলাইন।