অন্য ফন গাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাসন করা তাঁরই সাজে, সোহাগ করে যে। কড়া মাস্টারমশাই হিসেবে ‘সুনাম’ আছে লুই ফন গালের। এবার নিজের অন্য রূপটা দেখাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ। পরশু বড়দিনে খেলোয়াড়দের ছুটি দিয়ে দিয়েছিলেন। সবাই যখন উৎসব করছে, তখন খেলোয়াড়েরা অনুশীলনে মন বসাবে কী করে? এই ছিল ফন গালের যুক্তি। তবে শুধু এটুকুতেই সন্তুষ্ট হলেন না, আরেকটা অভিনব উদ্যোগও নিলেন। বড়দিনে সবাই কমবেশি পরিবারের সদস্যদের রান্না করে খাওয়ায়। কিন্তু ইউনাইটেডের আদনান ইয়ানুজাই ও লুক শ সহ আরও বেশ কজনের আবার রান্নার হাত একদম কাঁচা। ফন গাল তাই তাঁদের বাড়িতে পাঠিয়ে দিলেন কয়েকজন বাবুর্চিকে। যেন তরুণ খেলোয়াড়েরা হাতে-কলমে রান্নাটা শিখে নিতে পারেন! সেই সঙ্গে তাঁদের স্বাস্থ্যকর খাবারের পরামর্শও দিয়েছেন বাবুর্চিরা। অবসরের পর ইয়ানুজাইদের নতুন পেশা নিয়ে বোধ হয় ভাবতে হবে না! মেইল অনলাইন।