প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্বিনীত, উদ্ধত—বহুবারই এসব কথা শুনতে হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। তবে সিআরসেভেন নিজের বড় হৃদয়ের পরিচয় দিলেন আরও একবার। নেপালের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়াতে নিজের ফেসবুক পেজে সাহাযে৵র আহ্বান জানিয়েই বসে থাকেননি, ফ্রান্সের সংবাদমাধ্যম জানাচ্ছে, রোনালদো নিজেও ৭০ লাখ ইউরো দিয়েছেন দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেনকে। এমন ভূমিকায় আগেও দেখা দিয়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। গত বছর মস্তিষ্কের টিউমারে আক্রান্ত এক শিশুর পাশে দাঁড়ান। জীবনসংশয়ে থাকা সেই শিশুর ব্যয়বহুল চিকিৎসার সব খরচও দিয়েছিলেন রোনালদো। ২০০৪ সালে সুনামির সময়ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে ছিলেন। অর্থ সাহায্য দিয়েই দায়িত্ব শেষ মনে করেননি, ছুটে যান ইন্দোনেশিয়ার সুনামিদুর্গতদের পাশেও। মেইল অনলাইন।