অপরাজিতই থাকল স্পারদের মাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আই ওয়াজ দেয়ার’—টটেনহাম হটস্পারের সমর্থকদের অনেকেরই টি-শার্টে শোভা পাচ্ছিল লেখাটা। কোথায় ছিলেন তাঁরা? ক্লাবের ১১৮ বছর পুরোনো মাঠ হোয়াইট হার্ট লেনের শেষ ম্যাচে। শেষটা বিজয়েই হয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেডকে কাল ২-১ গোলে হারিয়েছে টটেনহাম। একটা রেকর্ডও হয়েছে এতে, লিগে ঘরের মাঠে এবার একটা ম্যাচেও হারেনি মরিসিও পচেত্তিনোর দল। প্রিয় মাঠকে বিদায় তো এভাবেই জানাতে হয়!

৬ মিনিটে মিডফিল্ডার ওনিয়ামা আর ৪৮ মিনিটে হ্যারি কেনের গোলে উৎসবের প্রস্তুতি সেরেই রেখেছিল টটেনহাম। ৭১ মিনিটে রুনির গোলও তাতে আর জল ঢালতে পারেনি। অন্য ম্যাচে ওয়েস্ট হামের মাঠে ৪-০ গোলে জিতেছে লিভারপুল। জোড়া গোল ফিলিপ কুতিনহোর, গোল পেয়েছেন দুই স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজ ও ডিভক অরিগিও। স্টার স্পোর্টস।