অপারেশন নেইমার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সেলোনার ত্রিফলার একজন, ব্রাজিল দলের মূল অস্ত্রও নেইমার। ক্লাব কিংবা জাতীয় দলে কোচের রণকৌশলের অনেকটুকু জুড়েই থাকেন নেইমার। তাই বলে রাষ্ট্রীয় নিরাপত্তা কিংবা গোয়েন্দা অভিযানেও নেইমারের নাম ব্যবহৃত হবে, তা কে ভেবেছিল? কিছুদিন আগে মানি লন্ডারিংয়ের দায়ে মেক্সিকান মাদকসম্রাট হোয়াকিন গুজমান ওরফে ‘এল চাপো’কে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। দুই বছর ধরে চলা এই অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন নেইমার’! তদন্তের শুরুতে সন্দেহভাজনদের একজন ছদ্মনাম হিসেবে ব্যবহার করেছিল ব্রাজিলিয়ান তারকার নাম। এরপরই পুরো অপারেশনের নাম রাখা হয়েছে তাঁর নামে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি, মায়ামি পুলিশ এবং সরকারি আইনজীবীদের এই ‘অপারেশন নেইমার’ বেশ ফলপ্রসূ হয়েছে। ‘এল চাপো’কে গ্রেপ্তারের পাশাপাশি ১০ লাখ ডলারও জব্দ করা হয়েছে। সূত্র: মার্কা।