অপ্রত্যাশিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দলে ডাক পাওয়ার স্বপ্ন ছিল। কিন্তু তা যে এত তাড়াতাড়ি সত্যি হয়ে যাবে, ভাবতেও পারেননি জেমারসন। ফোনে প্রথম সংবাদটি পেয়ে মনে করেছিলেন এটি একটি কৌতুক! এক বন্ধুকে নিয়ে গাড়িতে করে কোথাও যাচ্ছিলেন। এমন সময়ে ব্রাজিল জাতীয় দলের সহকারী কোচ রিনালদো গিলমারের ফোন। বাকিটা অ্যাটলেটিকো মিনেইরো ডিফেন্ডারের মুখেই শুনুন, ‘ফোনে ডাক পাওয়ার কথাটা সরাসরিই বলা হলো আমাকে। ভেবেছিলাম এটা একটা রসিকতা। আমার এজেন্টকে ফোন দিলাম। সেও জানে না ব্যাপারটা। পরে জানতে পারি সত্যিই আমি দলে ডাক পেয়েছি।’ আজ পেরুর বিপক্ষে ম্যাচের জন্য দলে ডাকা হলেও জেমারসনের মাঠে নামা অনিশ্চিত। আর্জেন্টিনার বিপক্ষে লাল কার্ড দেখায় এই ম্যাচে ডেভিড লুইজ খেলতে পারবেন না। তাঁর জায়গায় দলে ঢুকেছেন, তবে রক্ষণে জেমারসনের চেয়ে ইন্টার মিলানের মিরান্ডা ও করিন্থিয়ানসের গিলকেই যে বেশি পছন্দ দুঙ্গার! আইএএনএস।