অবনমন এড়ানোই লক্ষ্য ডর্টমুন্ডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর আগে যে দলটা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলেছিল, গত চার মৌসুমে দুবার করে যারা চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়েছে, তারাই এখন অবনমনের শঙ্কায়। পয়েন্ট তালিকার তলানির এক ধাপ ওপরে থেকে ডর্টমুন্ডের শিরোপাস্বপ্ন তো শেষই, চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনাও কার্যত নেই। ডর্টমুন্ড এত দিন দাবি করে আসছিল, চ্যাম্পিয়নস লিগে খেলার আশা তারা ছাড়েনি। পরশু বাস্তবতা মেনে নিলেন ক্লাবের প্রধান নির্বাহী হান্স জোয়াকিল ওয়াজকে, ‘লক্ষ্যটা পরিষ্কার, আমাদের লক্ষ্য এমনভাবে টিকে থাকা (লিগে) যেটাকে ভালো পারফরম্যান্স বলা যায়।’ রয়টার্স।