প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার-চ্যাম্পিয়নশিপ-প্রিমিয়ার-চ্যাম্পিয়নশিপ। ওঠানামার মধ্যেই আছে ইংলিশ ফুটবল ক্লাব কুইন্স পার্ক রেঞ্জার্স (কিউপিআর)। ২০১৩ সালে ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে নেমে যাওয়ার ঠিক পরের মৌসুমেই প্রিমিয়ার লিগে ফিরেছিল লন্ডনের ক্লাবটি। পরশু ম্যানচেস্টার সিটির কাছে ০-৬ গোলে হেরে যাওয়ার পর নিশ্চিত হয়েছে ক্লাবটির চ্যাম্পিয়নশিপে নেমে যাওয়া। শেষ দুই অবনমনেই কিউপিআরের সঙ্গী ছিলেন গোলরক্ষক রবার্ট গ্রিন। ইংল্যান্ডের সাবেক গোলরক্ষক এই নিয়ে চারবার অবনমিত হলেন। কিউপিআরের আগে নরউইচ (২০০৪-০৫) ও ওয়েস্ট হামের (২০১০-১১) অবনমনেও সঙ্গী ছিলেন গ্রিন। খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগ থেকে সবচেয়ে বেশি পাঁচবার অবনমিত হয়েছেন হারমান রিডারসন ও নাথান ব্লেক।