অবনমনশঙ্কামুক্ত মোহামেডান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর বারিধারার সঙ্গে শেষ ম্যাচের চ্যালেঞ্জটা নিতে হলো না। এক ম্যাচ আগেই অবনমনশঙ্কামুক্ত হয়েছে ঐতিহ্যবাহী মোহামেডান। সাদা-কালোর বড় উপকার করেছে বিজেএমসি। কাল বিজেএমসির বিপক্ষে ফেনী সকার জিতলে শেষ রাউন্ডেই ভাগ্য নির্ধারিত হতো মোহামেডানের। কিন্তু এ ম্যাচে সকারকে ২-১ গোলে বিজেএমসি হারানোয় ফসলটা ঘরে তুলেছে মোহামেডান। শাহরান ১৩ মিনিটে এগিয়ে নিলেও শেষরক্ষা হয়নি সকারের। ৫২ মিনিটে স্যামসন ও ৮৮ মিনিটে বাইবেকের গোল বিজেএমসিকে এনে দিয়েছে নাটকীয় জয়। আর ওই জয় দেখে স্বস্তির নিশ্বাস ফেলেছে সাদা-কালোরা।
২১ ম্যাচে সকারের পয়েন্ট ১৫, মোহামেডানের ১৯, বারিধারার ১৭। শেষ রাউন্ডে মোহামেডানকে হারাতে পারলে বারিধারা টিকে যাবে প্রিমিয়ারে। হারলে বা ড্র করলে তাকিয়ে থাকতে হবে শেষ দিনে সকার-মুক্তিযোদ্ধা ম্যাচের দিকে। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে ব্রাদার্স ৩-২ গোলে রহমতগঞ্জকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে।