অবশেষে উইয়াহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একবার না পারিলে দেখো শতবার—এই আপ্তবাক্যে নিশ্চয়ই মনে-প্রাণে বিশ্বাস করেন একমাত্র আফ্রিকান খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জয়ী জর্জ উইয়াহ। এসি মিলানের লাইবেরিয়ান কিংবদন্তি রাজনীতির খাতায় নাম লিখিয়েছেন বছর ১৫ আগে। কিন্তু কিছুতেই জয় ধরা দিচ্ছিল না। ২০০৫ সালে লাইবেরিয়ার প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়ে হেরে যান। ছয় বছর পর ভাইস প্রেসিডেন্ট পদেও হার। তাই বলে দমে যাননি। লক্ষ্যে ছিলেন অবিচল, ফলও ধরা দিয়েছে হাতে। এবার নিজ এলাকার সাংসদ নির্বাচিত হয়েছেন, সেটিও ৭৮ শতাংশ ভোট পেয়ে! আগের দুবার হেরেছিলেন বর্তমান প্রেসিডেন্ট জনসন সিরলিয়েফের কাছে, এবার তাঁর ছেলেকে হারিয়েছেন বলে জয়টা একটু আলাদাই। উইয়াহ এত দিন ভোট কারচুপির অভিযোগ তুলে আসছিলেন, এবার আর সেই সুযোগ নেই! এএফপি।