অবশেষে পেলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক প্রতিক্রিয়ায় শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন। পরে আত্মসমালোচনার শুরু পেলের মধ্যে। তবে এটা মানতেই হবে, বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হারার স্মৃতিটা ব্রাজিলের হৃদয় খুঁড়ে আরও অনেক দিনই বেদনা জাগাবে। ব্রাজিল কিংবদন্তি পেলেও এত দিন ‘মিনেইরাজো’ নিয়ে খুব বেশি কিছু বলেননি। অবশেষে স্বীকার করলেন, ‘ওই দিন কী হয়েছিল কেউ ব্যাখ্যা করতে পারবে না। এটা বিশাল একটা বিপর্যয়, কেউই ভাবতে পারেনি এ রকম কিছু একটা হবে। ব্রাজিল ১-০ বা ২-০-তে হারলে মেনে নেওয়া যেত। কিন্তু ৭-১ গোলে হারার পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও আবার ৩-০-তে হার, শুধু ঈশ্বরই পারেন এটা ব্যাখ্যা করতে।’ এএফপি।