অবশেষে ফুটবল লিগের সূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারবার সিদ্ধান্ত পাল্টে যাওয়ায় বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের সূচিটা চূড়ান্তই করতে পারছিল না বাফুফে। অবশেষে কাল রাতে পুরো প্রথম পর্বের ১১ রাউন্ডের সূচিই ঘোষণা করা হয়েছে। আগামী পরশু চট্টগ্রামে শেখ জামাল-আরামবাগ ম্যাচ দিয়ে নতুন কলেবরে মাঠে গড়াবে বহুল আলোচিত এই লিগ। একই দিনে দ্বিতীয় ম্যাচে শেখ রাসেলের প্রতিপক্ষ উত্তর বারিধারা। প্রতিদিন বিকেল সাড়ে ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচ। চট্টগ্রামে ৩ আগস্ট পর্যন্ত টানা তিন রাউন্ড হবে।
৫-১৭ আগস্ট ময়মনসিংহে দুই রাউন্ড হবে। এরপর ঢাকা, সিলেট ও ঢাকায় দুই রাউন্ড করে খেলা। মাঝে ২১ জুলাই থেকে ৭ আগস্ট জাতীয় দলের ক্যাম্প এবং ঈদুল আজহার জন্য ১১-১৪ সেপ্টেম্বর লিগ বন্ধ থাকবে। সব ঠিক থাকলে ১ অক্টোবর শেষ হবে প্রথম পর্ব। ঠিক থাকবে কি না, সেটাই বড় প্রশ্ন।