অবসরে কাউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিখটেনস্টাইনে শুরু যাত্রার সমাপ্তি হলো ইতালিতে। গত মাসে ইতালির বিপক্ষে ম্যাচটিই হয়ে রইল ডাচ মিডফিল্ডার ডার্ক কাউটের শেষ আন্তর্জাতিক ম্যাচ। পরশু ১০ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন এই অভিজ্ঞ সেনানী। তবে বুকে পাথর চেপেই যে এই সিদ্ধান্ত, জানালেন তাও, ‘আমি এখনো মাঠে থাকতে চাই। কিন্তু কোচ সম্ভবত আমাকে পছন্দের পজিশনে খেলাতে চাইছেন না। তাই মনে হয় এখনই বিদায়ের সঠিক সময়।’ হল্যান্ডের জার্সি গায়ে ১০৫ ম্যাচে ২৪টি গোল করেছেন কাউট। রয়টার্স।