প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনেল মেসিকে কেন চার ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হলো, এ নিয়ে চলছে তোলপাড়। আর প্রশান্ত মহাসাগরের অন্য পাড়ে দাবি উঠেছে, নিষিদ্ধ করা হোক জিয়াং ঝিপেংকে। এ ফুলব্যাক খেলেন চাইনিজ সুপার লিগে, জাতীয় দলেরও পরিচিত মুখ। পরশু ইরানের বিপক্ষে চীনের হারের দায়টাও অনেকটা তাঁর। তবু তাঁকে নিষিদ্ধ করার দাবি তোলাটা একটু বাড়াবাড়িই। সে দাবিও তুলেছেন কে? তাঁরই স্ত্রী ঝ্যাং ঝিইউ! কারণ, বউকে ছেড়ে নতুন প্রেমে মেতেছেন ঝিপেং। খুদে ব্লগ সাইট ওয়েইবোতে ঝিপেং ও নতুন বান্ধবীর অন্তরঙ্গ ছবি দিয়ে নিজের দুঃখের কথা জানিয়েছেন ঝিইউ। সে সঙ্গে চীনের ফুটবল অ্যাসোসিয়েশন ও গুয়াংজু ক্লাবের কাছে আবেদন করেছেন, যেন অবিলম্বে ঝিপেংকে নিষিদ্ধ করা হয়! গোলডটকম।