অবাক প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুকুট না থাকলে রাজাকেও কেউ কানাকড়ি দাম দেয় না, হোসে মরিনহোর আর দোষ কী? চেলসি থেকে বিদায়ের পর এখন হন্যে হয়ে চাকরি খুঁজছেন। এর মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড, রোমায় যাওয়ার ‘চেষ্টা’ করছেন বলে গুঞ্জন আছে। মরিনহোকে এই দুঃসময়ে ‘সাহায্যের’ হাত বাড়িয়ে দিয়েছে ব্রাজিলের আঞ্চলিক লিগের দ্বিতীয় বিভাগের ক্লাব আইবিস স্পোর্ট। ব্রাজিলিয়ান ক্লাবটি মরিনহোকে ঘোষণা দিয়েই কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে। তবে প্রস্তাবটিকে অদ্ভুত বললেও কম বলা হয়। প্রস্তাবটা জানানোর আগে আইবিসের একটা ইতিহাস বলে নেওয়া দরকার। আশির দশকে টানা ৫৫ ম্যাচের একটিতেও জিততে পারেনি ব্রাজিলিয়ান ক্লাবটি। সর্বকালের সবচেয়ে বাজে দলের তকমাও তাদের গায়ে তখন জুড়ে গিয়েছিল। তাদের প্রস্তাব, মরিনহো সেখানে যোগ দিলে বেতন-ভাতার সঙ্গে পদোন্নতিও পাবেন। তবে সেটা শুধু বড় ব্যবধানে হারলেই! আর জিতলে উল্টো বেতন কাটা যাবে। আর অবনমন হলে বাড়তি বোনাস আছে! মরিনহোর এখন এসব ক্লাবেরও বাঁকা কথা শুনতে হয়! ইএসপিএন।